রবিবার ● ১ নভেম্বর ২০২৬

কালকিনিতে যুব ঋণের চেক বিতরণসহ নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

হোম » ঢাকা » কালকিনিতে যুব ঋণের চেক বিতরণসহ নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত
রবিবার ● ১ নভেম্বর ২০২৬


কালকিনিতে যুব ঋণের চেক বিতরণসহ নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিতসাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর

 

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (১ নভেম্বর) সকালে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

কালকিনি উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস।

 

সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে উপকারভোগী যুবকদের মধ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়। এ সময় অতিথি ও যুবসমাজের অংশগ্রহণে উপজেলা চত্বরে একটি চারা গাছ রোপণ করা হয়।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা ত্বরান্বিত করতে যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে হবে। প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যুবকদের প্রতি আহ্বান জানান তাঁরা।

বাংলাদেশ সময়: ১৫:২৬:৫৪ ● ২৯ বার পঠিত