শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
জয় হানজালা ফাইটার্সের, মাদকমুক্ত প্রজন্ম গড়তে কলাপাড়ায় ফুটবল টুর্নামেন্ট
হোম » খেলা » জয় হানজালা ফাইটার্সের, মাদকমুক্ত প্রজন্ম গড়তে কলাপাড়ায় ফুটবল টুর্নামেন্ট
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ আয়োজিত আন্তওয়ার্ড অনূর্ধ্ব-১৪ ফুটসাল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে ভাই ভাই স্টার্সকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে হানজালা ফাইটার্স। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে সলিমপুর সাবেক ফেরিঘাট ব্রিজসংলগ্ন বালুর মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
বিকেল সাড়ে ৩টায় খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সহসভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান কামারুজ্জামান শহীদ মাতব্বর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিয়জন কল্যাণ পরিষদের সভাপতি মো. আবুতালেব ইভান মাতব্বর।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির জুয়েল শিকদার এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল।
এ সময় উপস্থিত ছিলেন পৌর কৃষক দলের সহসভাপতি মো. সেলিম মাতব্বর, পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি নয়নাভিরাম গাইন (নয়ন), পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সোহেবুর রহমান সোয়েব, প্রিয়জন কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. বেল্লাল হাওলাদার, সহসভাপতি মো. আনোয়ার হোসেন মল্লিক, নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সাইদ হাওলাদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
ফাইনালে শুরু থেকেই দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হয়। প্রথমার্ধে ভাই ভাই স্টার্স পরপর দুটি গোল করে এগিয়ে যায়। তবে আক্রমণাত্মক খেলায় দ্রুত দুটি গোল করে সমতায় ফেরে হানজালা ফাইটার্স। দ্বিতীয়ার্ধেও দুই দল সমানতালে লড়াই চালিয়ে যায়। একপর্যায়ে আরও একটি গোল করে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় হানজালা ফাইটার্স। নির্ধারিত সময়ে ভাই ভাই স্টার্স আর গোল করতে না পারায় জয় নিয়ে মাঠ ছাড়ে হানজালা ফাইটার্স।
ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় চ্যাম্পিয়ন দলের জিসান। একই দলের মেহসান নির্বাচিত হয় টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। খেলা পরিচালনা করেন হাবিবুর রহমান (হাবিব)। তাঁর সহকারী ছিলেন জাহিদ ও জাফরুল্লাহ।
উল্লেখ্য, এ টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশগ্রহণ করে।
বাংলাদেশ সময়: ২২:৪৩:২৮ ● ২৯ বার পঠিত
