রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬
কুয়াকাটা কার্নিভালের শেষ দিনেও ছিল লিলি-নিওরের স্টলে ভিড়
হোম » কুয়াকাটা » কুয়াকাটা কার্নিভালের শেষ দিনেও ছিল লিলি-নিওরের স্টলে ভিড়
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটন কার্নিভালের শেষ দিনেও রিমার্ক-হারল্যানের লিলি ও নিওর ব্র্যান্ডের স্টলে দর্শনার্থীদের ভিড় ছিল। শনিবার (২৪ অক্টোবর) স্টলটিতে বিভিন্ন গেম ও কার্যক্রমে অংশ নিতে আগ্রহীদের দীর্ঘ লাইন দেখা যায়, যা একপর্যায়ে উৎসব প্রাঙ্গণ ছাড়িয়ে যায়। এসব গেমে অংশ নিয়ে পুরস্কার হিসেবে ব্র্যান্ড দুটির পণ্য জেতার সুযোগ পান দর্শনার্থীরা।
স্টলে দর্শনার্থীরা লিলি ও নিওরের বিভিন্ন পণ্য সম্পর্কে জানার পাশাপাশি গেমে অংশ নেন। লিলির পণ্য ব্যবহারকারীদের কেউ কেউ নিজেদের অভিজ্ঞতাও অন্যদের সঙ্গে ভাগ করে নেন।
কার্নিভালের শেষ দিনে সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী ঐশী এবং ব্যান্ড তারকা আর্ক ও হাসান। সংগীত পরিবেশনাসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় দুই দিনের কুয়াকাটা বিচ কার্নিভাল ২০২৬।
এ আয়োজনে বিউটি পার্টনার হিসেবে অংশ নেয় রিমার্ক-হারল্যান। প্রতিষ্ঠানটি কার্নিভালে লিলি ও নিওর ব্র্যান্ডের পণ্য প্রদর্শনের পাশাপাশি ফটোবুথ, গেম ও পণ্য উপহারের ব্যবস্থা করে।
বাংলাদেশ সময়: ১৮:১২:৫৬ ● ২৯ বার পঠিত
