শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ, মায়ের জরিমানা
হোম » আইন-আদালত » আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ, মায়ের জরিমানা
![]()
সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
বরিশালের আগৈলঝাড়ায় প্রশাসনের হস্তক্ষেপে ১৫ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। এ ঘটনায় কিশোরীর মা ঝুমুর আক্তারকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মেয়ের ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে দেবেন না মর্মে তাঁর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
শুক্রবার উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদারের হস্তক্ষেপে বাল্যবিবাহটি বন্ধ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর শিহিপাশা গ্রামের হেমায়েত ফকির ও ঝুমুর আক্তারের ১৫ বছর বয়সী মেয়ে বৃষ্টি আক্তারের সঙ্গে আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের আবু বকর সরদার ও সোহেদা বেগমের ছেলে আবিদ সরদারের বিয়ের আয়োজন করা হয়েছিল। আবিদ সরদারের বয়স ১৮ বছরের বেশি বলে জানা গেছে।
খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেয়। এ সময় কিশোরীর মাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং মেয়ের ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে দেবেন না বলে মুচলেকা নেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৮:০৯:০১ ● ৩১ বার পঠিত
