শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
কয়রা সদর ইউপিতে বিএনপির মনোনয়ন চান নুরুল আমিন বাবুল
হোম » খুলনা » কয়রা সদর ইউপিতে বিএনপির মনোনয়ন চান নুরুল আমিন বাবুল
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)
খুলনার কয়রা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যয় ব্যক্ত করেছেন কয়রা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুল। এ লক্ষ্যে তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর ২টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় নুরুল আমিন বাবুল কয়রা উপজেলা প্রেসক্লাবের সার্বিক উন্নয়নেও সহযোগিতার আশ্বাস দেন।
সভায় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুল আলম, সাধারণ সম্পাদক মো. রিয়াছাদ আলী, জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ হুমায়ুন কবির, মোস্তফা শফিকুল ইসলাম, মাস্টার আব্দুল খালেক, শেখ মনিরুজ্জামান মনু, জিএম নজরুল ইসলাম, এস এম নুরুল আমিন নাহিন, মাস্টার আব্দুর রউফ, গোলাম রাব্বানী, গাজী আবুল বাশার, শেখ কাওছার আলম, অরবিন্দ কুমার মণ্ডল, মো. ফরহাদ হোসেন, শহিদুল ইসলাম, মজিবর রহমান, জিয়াউর রহমান ঝন্টু, আবু ওবায়দা, হাফেজ জাহিদুর রহমান, রবিউল ইসলাম, মিজানুর রহমান লিটন, মাসুদ রানা, আজিজুল ইসলাম ও আরিফুর রহমানসহ অন্য সাংবাদিকেরা।
বাংলাদেশ সময়: ১৬:২১:৪৫ ● ২৯ বার পঠিত
