শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
তালতলীতে ইয়াবাসহ মাদক কারবারি আটক, সহযোগী পলাতক
হোম » বরগুনা » তালতলীতে ইয়াবাসহ মাদক কারবারি আটক, সহযোগী পলাতক
![]()
সাগরকন্যা প্রতিবেদক, তালতলী (বরগুনা)
বরগুনার তালতলীতে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুবেল আকন (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রুবেল মৃধা নামের তাঁর এক সহযোগী পালিয়ে যান।
শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার সোনাকাটা ইউনিয়নের ছোট আমখোলা এলাকা থেকে রুবেল আকনকে আটক করা হয়।
আটক রুবেল আকন একই এলাকার মো. জলিল আকনের ছেলে। পলাতক রুবেল মৃধা নিশানবাড়িয়া ইউনিয়নের তাঁতিপাড়া এলাকার আফজাল মৃধার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনাকাটা ইউনিয়নের ছোট আমখোলা এলাকায় শহিদ ফরাজীর বাড়ির উত্তর পাশের পাকা রাস্তার জোড়া কালভার্ট থেকে রুবেল আকনকে আটক করা হয়। পরে তাঁর শরীর তল্লাশি করে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রুবেল মৃধা পালিয়ে যান।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, আটক রুবেল আকন ও পলাতক রুবেল মৃধার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তালতলী থানায় নিয়মিত মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শনিবার (২৪ অক্টোবর) তাঁকে আদালতে সোপর্দ করা হয়। পলাতক রুবেল মৃধাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১২:৫৪:১৬ ● ২০ বার পঠিত
