
সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)
খুলনার কয়রায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অনুদানের চেক বিতরণ এবং সামাজিক অবকাঠামো উন্নয়ন ও সংস্কার প্রকল্পের বরাদ্দপত্র হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। খুলনা জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হক। প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পী।
কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব নুরুল আমিন বাবুল ও জেলা বিএনপির সদস্য এম এ হাসান।
আলোচনা সভায় বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু ও আলহাজ মনিরুজ্জামান বেল্টু। এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. শরিফুল আলম, জিএম মাওলা বকস, শেখ হারুন অর রশিদ, সরদার মতিয়ার রহমান, জিএম রফিকুল ইসলাম, আব্দুস সামাদ, প্রভাষক আবুল কালাম আজাদ, এস এম আব্দুর রহিম, হাবিবুর রহমান, শেখ সিরাজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাজমুল হুদা, শেখ সালাউদ্দিন লিটন, কোহিনূর আলম, অ্যাডভোকেট মঞ্জুর আলম নান্নু, গাজী সিরাজুল ইসলাম, মহররম হোসেন, রওশন মোল্যা, কামরুল ইসলাম, আইয়ুব আলী, জামাল ফারুক জাফরিন, ফয়জুল করিম খোকন ও চিকিৎসক নুর ইসলাম খোকনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এ ছাড়া যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কয়রা উপজেলার বিভিন্ন দুর্গামন্দির কমিটির সভাপতি ও সম্পাদকেরাও এতে অংশ নেন।
আলোচনা সভা শেষে দুর্গোৎসবের অনুদানের চেক বিতরণ করা হয়। একই সঙ্গে কয়রা উপজেলার সামাজিক অবকাঠামো উন্নয়ন ও সংস্কার প্রকল্পগুলোর বরাদ্দপত্র হস্তান্তর করা হয়।