সোমবার ● ১২ অক্টোবর ২০২৬

কয়রায় দুর্গাপূজা নির্বিঘ্নে পালনে সব প্রস্তুতি নেওয়া হয়েছে: এমপি আবুল কালাম আজাদ

হোম » খুলনা » কয়রায় দুর্গাপূজা নির্বিঘ্নে পালনে সব প্রস্তুতি নেওয়া হয়েছে: এমপি আবুল কালাম আজাদ
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬


 

কয়রায় দুর্গাপূজা নির্বিঘ্নে পালনে সব প্রস্তুতি নেওয়া হয়েছে: এমপি আবুল কালাম আজাদ

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজনৈতিক দলের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। প্রতিটি পূজামণ্ডপে প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবী নিয়োগ করা হবে।

 

সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় খুলনার কয়রা উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ মাওলানা আবুল কালাম আজাদ।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার কর্মকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব নুরুল আমিন বাবুল, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, জেলা বিএনপির সদস্য এম এ হাসান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জিএম মাওলা বকস, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুল আলম, পল্লী বিদ্যুতের এজিএম মো. আসাদুজ্জামান, ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আব্দুল আহাদ, আনসার-ভিডিপি কর্মকর্তা অনন্ত, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মো. নাসির উদ্দীন, কয়রা থানার উপপরিদর্শক তন্ময় কুমার এবং সাংবাদিক তরিকুল ইসলাম ও শেখ মনিরুজ্জামান মনু।

 

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এ ছাড়া অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯:১৫:৪৮ ● ১৫ বার পঠিত