রবিবার ● ১১ অক্টোবর ২০২৬

নেছারাবাদে ২১ দিনব্যাপী পোশাক তৈরি প্রশিক্ষণ শুরু

হোম » পিরোজপুর » নেছারাবাদে ২১ দিনব্যাপী পোশাক তৈরি প্রশিক্ষণ শুরু
রবিবার ● ১১ অক্টোবর ২০২৬


নেছারাবাদে ২১ দিনব্যাপী পোশাক তৈরি প্রশিক্ষণ শুরু

 

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

 

যুবকদের দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে পিরোজপুরের নেছারাবাদে ২১ দিনব্যাপী ‘মৌলিক পোশাক তৈরি’ প্রশিক্ষণ শুরু হয়েছে।

 

রবিবার (১১ অক্টোবর) সরকারি স্বরূপকাঠি কলেজের অডিটোরিয়ামে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আজমল হোসেন।

 

যুব উন্নয়ন অধিদপ্তর, পিরোজপুরের উপপরিচালক মো. আবদুল হাই মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নেছারাবাদ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল কুমার দেবনাথ।

 

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের পোশাক তৈরি বিষয়ে মৌলিক জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা অর্জনের পাশাপাশি আত্মকর্মী হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মাধ্যমে যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং দেশের পোশাকশিল্পের প্রসারে ভূমিকা রাখার প্রত্যাশা করছেন আয়োজকেরা।

বাংলাদেশ সময়: ২১:২৯:৩৭ ● ৬৫ বার পঠিত