রবিবার ● ১১ অক্টোবর ২০২৬

তজুমদ্দিনে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৩ জেলের কারাদণ্ড

হোম » জেলে-মৎস্য » তজুমদ্দিনে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৩ জেলের কারাদণ্ড
রবিবার ● ১১ অক্টোবর ২০২৬


তজুমদ্দিনে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৩ জেলের কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, তজুমদ্দিন (ভোলা)

ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীতে মা ইলিশ শিকারের দায়ে তিন জেলেকে আটক করে ২৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে একটি নৌকা ও এক হাজার মিটার জাল জব্দ করা হয়।

রবিবার (১১ অক্টোবর) ভোরে উপজেলার সোনাপুর ইউনিয়নের উত্তরাংশে সোনাপুর স্লুইসগেটসংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তড়িৎ চন্দ্র শীল।

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন মো. কবির, মো. সোলাইমান ও মো. শাহীন। তাঁরা উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসিন্দা।

তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন জানান, মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মেঘনা নদীতে যৌথভাবে টহল দেওয়ার সময় ওই তিন জেলেকে আটক করা হয়। এ সময় এক হাজার মিটার জাল ও একটি নৌকা জব্দ করা হয়।

তিনি আরও জানান, জব্দ করা জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে। নৌকাটির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আটক তিন জেলেকে ২৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বাংলাদেশ সময়: ১৯:২৯:১৭ ● ১৯ বার পঠিত