রবিবার ● ১১ অক্টোবর ২০২৬

দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজের সভাপতি রিমন আকনকে সংবর্ধনা

হোম » ঝালকাঠী » দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজের সভাপতি রিমন আকনকে সংবর্ধনা
রবিবার ● ১১ অক্টোবর ২০২৬


 

দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজের সভাপতি রিমন আকনকে সংবর্ধনা

সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)

 

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিমন আকনকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দিয়েছেন কলেজের শিক্ষক-কর্মচারীরা।

 

রবিবার (১১ অক্টোবর) দুপুরে কলেজের হলরুমে এ উপলক্ষে সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

 

পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতাপাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে কলেজের শিক্ষক-কর্মচারী ও অতিথিরা ফুল দিয়ে সভাপতি জহিরুল ইসলাম রিমন আকনকে বরণ করে নেন।

 

আলোচনা সভায় বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইমরানা পারভীন, হেমায়েত উদ্দিন আকন, পরিচালনা পর্ষদের সদস্য, রাজনৈতিক দলের নেতারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

সভাপতির বক্তব্যে জহিরুল ইসলাম রিমন আকন বলেন, ‘আমার প্রত্যাশা, এই শিক্ষাপ্রতিষ্ঠান পড়াশোনায় এগিয়ে যাবে। শিক্ষার্থীরা নিয়মিত কলেজে উপস্থিত থাকবে এবং শিক্ষকদের সম্মান ও শ্রদ্ধা করবে।’

বাংলাদেশ সময়: ১৫:২৬:২৯ ● ১৩ বার পঠিত