রবিবার ● ১১ অক্টোবর ২০২৬
দুমকিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান
হোম » শিক্ষা » দুমকিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান
![]()
সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
পটুয়াখালীর দুমকিতে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষা উন্নয়ন সংঘ, আঙ্গারিয়া বন্দরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান। সম্মানিত অতিথি ছিলেন ট্রান্সমেড লিমিটেডের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রোটারিয়ান প্রকৌশলী এম. এ. হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম এবং দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন।
শিক্ষা উন্নয়ন সংঘের সভাপতি মো. সফায়েত হোসেন সাগরের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি দেওয়ার পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং ভালো ফলাফলের স্বীকৃতি দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে জিপিএ-৫ পাওয়া এসএসসি ও দাখিল পরীক্ষার্থী, তাদের অভিভাবক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪:৪২:২৭ ● ২৬ বার পঠিত
