শনিবার ● ১০ অক্টোবর ২০২৬
শুভ মহালয়া আজ, শুরু দেবীপক্ষের
হোম » বিবিধ » শুভ মহালয়া আজ, শুরু দেবীপক্ষের![]()
সাগরকন্যা প্রতিবেদক,
বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আগমনী বার্তা নিয়ে আজ শনিবার উদ্যাপিত হচ্ছে শুভ মহালয়া। এর মধ্য দিয়ে শুরু হয়েছে দেবীপক্ষ। শ্রীশ্রী চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গাকে আবাহনের মধ্য দিয়ে মহালয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। চণ্ডীতেই রয়েছে দেবী দুর্গার আবির্ভাব, অসুরবধ ও মহিমার বর্ণনা।
মহালয়া উপলক্ষে আজ রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালীমন্দির, স্বামীবাগের লোকনাথ ব্রহ্মচারী আশ্রমসহ দেশের বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেবীপক্ষের সূচনালগ্নে সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহালয়ার অনুষ্ঠান হবে। এরপর সনাতন ধর্মাবলম্বীদের পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় অনুষ্ঠিত হবে তিল-তর্পণ। পরে হবে মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা।
মহালয়ার মধ্য দিয়ে শুরু হয় শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এ সময় দেবী দুর্গার মর্ত্যে আগমনের প্রস্তুতি শুরু হয়। মহালয়ায় ঘট স্থাপন ও বিশেষ পূজার মধ্য দিয়ে দেবীকে আবাহন করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, কৈলাস থেকে মর্ত্যে আগমন করেন দেবী দুর্গা।
বাংলাদেশ সময়: ৯:৪৮:৫৯ ● ১৬ বার পঠিত
