বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬

পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচায় যৌথ মহড়া

হোম » পিরোজপুর » পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচায় যৌথ মহড়া
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬


 

পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচায় যৌথ মহড়া

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

মা ইলিশ সংরক্ষণ ও নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে পিরোজপুরে ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। নিষেধাজ্ঞার প্রথম দিন বৃহস্পতিবার কালিগঙ্গা ও কচা নদীতে যৌথ মহড়া দিয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম-২০২৬ বাস্তবায়নে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে বিকেল ৪টায় হুলারহাট লঞ্চ টার্মিনাল থেকে মহড়ার উদ্বোধন করা হয়। পরে কালিগঙ্গা ও কচা নদীতে অভিযান চালানো হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহামুদুর রহমান মামুন ও কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার। নৌবাহিনী ও পুলিশের সদস্যদের সমন্বয়ে গঠিত দল মহড়ায় অংশ নেয়। কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত।

 

জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, সংরক্ষণ ও বেচাকেনা নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলার বিভিন্ন নদ-নদীতে নিয়মিত অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

বাংলাদেশ সময়: ১৯:১৮:০৫ ● ২৩ বার পঠিত