বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬

নলছিটিতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা, ২২ মণ্ডপে চাল বিতরণ

হোম » ঝালকাঠী » নলছিটিতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা, ২২ মণ্ডপে চাল বিতরণ
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬


 

নলছিটিতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা, ২২ মণ্ডপে চাল বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)

 

ঝালকাঠির নলছিটিতে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে উপজেলার ২২টি পূজামণ্ডপে সরকারি বরাদ্দের চাল বিতরণ করা হয়।

 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় নলছিটি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সভায় নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ ও সড়ক ব্যবস্থাপনাসহ সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।

 

সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-২ (নলছিটি) আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। সভাপতিত্ব করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ড।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি মো. আনিচুর রহমান খান হেলাল, ঝালকাঠি জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা সালু, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুজ্জামান সোহাগ, নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না, সদস্য সচিব সাইদুল কবির রানা এবং নলছিটি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি পলাশ সজ্জন।

 

এ ছাড়া পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

 

সভায় সংশ্লিষ্টদের সঙ্গে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ ও সড়ক ব্যবস্থাপনা এবং পূজার সার্বিক প্রস্তুতি নিয়ে মতবিনিময় করা হয়।

 

পরে উপজেলার ২২টি পূজামণ্ডপে সরকারি বরাদ্দের ৬০০ কেজি করে চাল বিতরণ করা হয়।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা ওবায়দুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৪:২৮:২১ ● ২২ বার পঠিত