বুধবার ● ৭ অক্টোবর ২০২৬

নিষিদ্ধ দলের কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডিবিপ্রধান

হোম » জাতীয় » নিষিদ্ধ দলের কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডিবিপ্রধান
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬


 

ছবিটি সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক

 

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেছেন, আইন দ্বারা নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না। ডিসেম্বরে যেকোনো অপতৎপরতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে।

 

বুধবার (৭ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

ডিবিপ্রধান বলেন, আইনবিরোধী কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না। ঢাকা মহানগরসহ দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা বাহিনীর অন্যতম প্রধান দায়িত্ব। এ দায়িত্ব পালনে তারা সচেষ্ট ও সজাগ রয়েছেন। যেকোনো অপতৎপরতা রুখে দেওয়া হবে।

 

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা এবং এ নিয়ে নিষিদ্ধ দলের কোনো কর্মসূচি বা নাশকতার আশঙ্কা রয়েছে কি না - সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, আইন দ্বারা যেসব কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, সেগুলো চালাতে দেওয়া হবে না।

 

তিনি আরও বলেন, নিষিদ্ধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিষিদ্ধ দলের কর্মকাণ্ড ঠেকাতে আইন অনুযায়ী ব্যবস্থা অব্যাহত থাকবে। এ বিষয়ে গ্রেপ্তার অভিযানও চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৩২:৪৬ ● ২২ বার পঠিত