বুধবার ● ৭ অক্টোবর ২০২৬

আগৈলঝাড়ায় ২০ লিটারের বেশি চোলাই মদসহ গ্রেপ্তার ১

হোম » বরিশাল » আগৈলঝাড়ায় ২০ লিটারের বেশি চোলাই মদসহ গ্রেপ্তার ১
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬


 

আগৈলঝাড়ায় ২০ লিটারের বেশি চোলাই মদসহ গ্রেপ্তার ১

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

 

বরিশালের আগৈলঝাড়ায় ২০ লিটারের বেশি দেশীয় চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জামসহ সুশান্ত মুন্সী (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার রাজিহার ইউনিয়নের চেঙ্গুটিয়া কান্দিরপাড় এলাকায় সুশান্ত মুন্সীর নিজ বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার নারায়ণ চন্দ্র মুন্সীর ছেলে।

 

পুলিশ জানায়, অভিযানে সুশান্ত মুন্সীর কাছ থেকে ২০ লিটারের বেশি দেশীয় চোলাই মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

 

অভিযানে নেতৃত্ব দেন আগৈলঝাড়া থানার উপপরিদর্শক সিদ্দিকুর রহমান। এ সময় উপপরিদর্শক মাসুদুর রহমান, সহকারী উপপরিদর্শক তারেক আজিজ ও সহকারী উপপরিদর্শক কাওছারসহ পুলিশের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুশান্ত দীর্ঘদিন ধরে চোলাই মদ তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

 

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ খান বলেন, সুশান্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪:৪৯:০৩ ● ২৮ বার পঠিত