বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
নলছিটিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেফতার
হোম » পিরোজপুর » নলছিটিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেফতার
![]()
সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)
ঝালকাঠির নলছিটিতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মো. শহিদ আলম (৪১) ওরফে ‘ট্রান্সপোর্ট শহিদ’কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি দপদপিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি বলে জানা গেছে।
শহিদ আলম উপজেলার ভরতকাঠি গ্রামের মৃত আব্দুর রশিদ হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে রাতে নলছিটি উপজেলার জিরোপয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নলছিটি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। মামলাটি থানার মামলা নম্বর ৮।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে শহিদ আলমকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪:৩৫:৫৫ ● ২৩ বার পঠিত
