মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
কালকিনিতে ২৩ গ্রাম গাঁজাসহ যুবক আটক, ৩০ দিনের কারাদণ্ড
হোম » ঢাকা » কালকিনিতে ২৩ গ্রাম গাঁজাসহ যুবক আটক, ৩০ দিনের কারাদণ্ড
![]()
সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর
মাদারীপুরের কালকিনিতে ২৩ গ্রাম গাঁজাসহ মো. শুভ সরদার নামে এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ৫০ টাকা অর্থদণ্ডও করা হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার পশ্চিম শিকারমঙ্গল এলাকায় মাদকবিরোধী অভিযানে তাকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে এ দণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস। অভিযানে থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
আটক ২৩ গ্রাম গাঁজা বিধি অনুযায়ী ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
বাংলাদেশ সময়: ২৩:০৪:১৮ ● ১৯ বার পঠিত
