মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬

গৌরনদীতে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

হোম » বরিশাল » গৌরনদীতে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬


 

গৌরনদীতে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বরিশালের গৌরনদীতে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় সরকারি ও প্রাতিষ্ঠানিক পুকুর এবং উন্মুক্ত জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

 

মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলার বিভিন্ন খাল ও উন্মুক্ত জলাশয়ে আনুষ্ঠানিকভাবে এসব মাছের পোনা অবমুক্ত করা হয়।

 

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদায়) ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন।

 

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা অতিরিক্ত মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান মুকুল খান, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বদউজ্জামান মিন্টু, ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. আবু বকর গাজী, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, সদস্য সচিব মো. শফিকুর রহমান শরীফ স্বপন, উপজেলা বিএনপির মো. শামীম আহমেদ খলিফা, বরিশাল জেলা উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম সেন্টু খান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান আকবর ও ফুয়াদ।

 

এ সময় উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে এম. জহির উদ্দিন স্বপন বলেন, উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছের প্রজনন এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ২২:৫৬:০২ ● ২৭ বার পঠিত