মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
শার্শায় কাভার্ড ভ্যানের ধাক্কায় হেলপার নিহত
হোম » খুলনা » শার্শায় কাভার্ড ভ্যানের ধাক্কায় হেলপার নিহত
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল (যশোর)
যশোরের শার্শায় নাভারন-সাতক্ষীরা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যান গাছের সঙ্গে ধাক্কা লেগে আরিফ হোসেন (৩০) নামে এক হেলপার নিহত হয়েছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে মহাসড়কের খাজুরা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ হোসেন বগুড়ার শেরপুর উপজেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, সাতক্ষীরা থেকে মুরগির বাচ্চা নিয়ে একটি কাভার্ড ভ্যান যশোরের দিকে যাচ্ছিল। খাজুরা মসজিদের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে কাভার্ড ভ্যানটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে হেলপার আরিফ হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুখেন্দু কুমার মজুমদার বলেন, গুরুতর আহত আরিফ হোসেনকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নাভারন হাইওয়ে থানার উপপরিদর্শক আনিছুর রহমান বলেন, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে। কাভার্ড ভ্যানটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮:৫৯:০০ ● ২৩ বার পঠিত
