মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
নলছিটিতে ২ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
হোম » ঝালকাঠী » নলছিটিতে ২ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার![]()
সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)
ঝালকাঠির নলছিটিতে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ মো. রাকিব হাসান সরদার (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাত ১০টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, নলছিটি থানার উপপরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় রাকিব হাসান সরদারের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার রাকিব হাসান দিনাজপুরের পার্বতীপুর থানার শ্যামপুর গ্রামের মৃত বাবলু সর্দারের ছেলে। তার মায়ের নাম রুবিনা বেগম।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুজ্জামান সোহাগ জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২:২৯:১৬ ● ২৪ বার পঠিত
