সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
কাউখালীতে নানা কর্মসূচিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
হোম » পিরোজপুর » কাউখালীতে নানা কর্মসূচিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও শিক্ষা পরিবারের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান, প্রধান শিক্ষক শামসুন্নাহার রুপালী, সহকারী শিক্ষক জহিরুল ইসলাম ও প্রধান শিক্ষক জসিম উদ্দিন।
সভায় বক্তারা শিক্ষকদের মর্যাদা ও দায়িত্বের পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও মাদরাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫:৫৫:২৮ ● ৩৯ বার পঠিত
