সোমবার ● ৫ অক্টোবর ২০২৬

মোংলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

হোম » শিক্ষা » মোংলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬


 

মোংলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট 

 

 

বাগেরহাটের মোংলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দিবসটি উপলক্ষে মোংলা উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমি।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চালনা বন্দর ফাজিল মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মো. রুহুল আমিন, মোংলা সরকারি কলেজের ড. অসিত কুমার সাহা, চালনা বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রোকন উদ্দিন এবং সরকারি টিএ ফারুক স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তালুকদার মো. জিহাদ।

 

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র আপন বিশ্বাস এবং সরকারি টিএ ফারুক স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী শেফা।

 

বক্তারা শিক্ষকদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, গুণগত শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষকদের অধিকার সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

 

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও শিক্ষা-সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২:৫৩:০৪ ● ২৬ বার পঠিত