রবিবার ● ৪ অক্টোবর ২০২৬

মেহেন্দিগঞ্জে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ শ্বশুরকে পিটিয়ে জখমের অভিযোগ

হোম » বরিশাল » মেহেন্দিগঞ্জে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ শ্বশুরকে পিটিয়ে জখমের অভিযোগ
রবিবার ● ৪ অক্টোবর ২০২৬


 

মেহেন্দিগঞ্জে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ শ্বশুরকে পিটিয়ে জখমের অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

 

বরিশালের মেহেন্দিগঞ্জে জমি লিখে না দেওয়ায় পুত্রবধূ ও নাতির হামলায় ফজলে করিম ঘরামি (৮০) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

 

রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চানপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

আহত ফজলে করিম ঘরামির মেয়ে শামসুন্নাহার জানান, তাঁর ভাই নাহিদ ঘরামির নামে বাড়ির জমি লিখে দেওয়ার জন্য তাঁর বাবাকে দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক নির্যাতন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রবিবার সন্ধ্যায় জমি নিয়ে ফজলে করিমের সঙ্গে ছেলে নাহিদ ঘরামির বাগ্‌বিতণ্ডা হয়।

 

একপর্যায়ে নাহিদের স্ত্রী শাহিনুর ও ছেলে হেলাল উদ্দিনসহ কয়েকজন ফজলে করিমকে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগ করেন শামসুন্নাহার। এতে তিনি গুরুতর আহত হন।

 

বৃদ্ধের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

এ ঘটনায় ছেলে নাহিদ, তাঁর স্ত্রী শাহিনুর ও নাতি হেলাল উদ্দিনের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ফজলে করিমের মেয়ে শামসুন্নাহার ও মেয়েজামাই রফিকুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২২:৩৯:০৪ ● ২৮ বার পঠিত