রবিবার ● ৪ অক্টোবর ২০২৬
মাছ চাষের আড়ালে গাঁজা চাষ, কয়রায় গাছসহ আটক ১
হোম » খুলনা » মাছ চাষের আড়ালে গাঁজা চাষ, কয়রায় গাছসহ আটক ১
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)
খুলনার কয়রায় মাছের ঘেরের বাঁধে গাঁজা চাষের অভিযোগে আব্দুল্লাহ মালি (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তার ঘের থেকে চারটি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার ২ নম্বর কয়রা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, মাছ চাষের পাশাপাশি ঘেরের বাঁধে গোপনে গাঁজা গাছ চাষ করা হচ্ছিল। খবর পেয়ে কয়রা থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় বাঁধে চাষ করা চারটি গাঁজা গাছের সন্ধান পাওয়া যায়। পরে গাছগুলো উদ্ধার ও জব্দ করা হয় এবং আব্দুল্লাহ মালিকে আটক করা হয়।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদুল আলম বলেন, মাছের ঘেরে অভিযান চালিয়ে চারটি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আব্দুল্লাহ মালি নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে কয়রা থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৭:২০:০৯ ● ২২ বার পঠিত
