শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
বেনাপোল সীমান্তে ৭ লাখ টাকার বস্ত্র, কসমেটিকস ও খাদ্যসামগ্রী আটক
হোম » খুলনা » বেনাপোল সীমান্তে ৭ লাখ টাকার বস্ত্র, কসমেটিকস ও খাদ্যসামগ্রী আটক
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল (যশোর)
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ টাকা মূল্যের বস্ত্র, কসমেটিকস ও খাদ্যসামগ্রীসহ চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২ অক্টোবর) দিনভর বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল আটক করে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বিষয়টি জানান।
আটক মালামালের মধ্যে রয়েছে ৩৩টি শাড়ি, ১৮টি থ্রি-পিস, পাঁচটি বালিশের কভার, পাঁচটি বিছানার চাদর, ৫০০ গ্রাম জিরা, এক প্যাকেট ফুচকা, এক কেজি কিসমিস ও ৬৮৬টি কসমেটিকস সামগ্রী। এসব মালামালের আনুমানিক মূল্য ৬ লাখ ৭৯ হাজার ৭২৫ টাকা।
তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ২২:৩৬:২৬ ● ৩২ বার পঠিত
