শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬

কালকিনি বাজারে পরিচ্ছন্নতা ও অবৈধ দখল উচ্ছেদ অভিযান

হোম » ঢাকা » কালকিনি বাজারে পরিচ্ছন্নতা ও অবৈধ দখল উচ্ছেদ অভিযান
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬


 

কালকিনি বাজারে পরিচ্ছন্নতা ও অবৈধ দখল উচ্ছেদ অভিযান

সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর

 

মাদারীপুরের কালকিনি বাজারে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

 

শুক্রবার (২ অক্টোবর) কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কিশোর কুমার দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানকালে আবর্জনা ফেলে নদী দূষণ এবং সরকারি রাস্তা অবৈধভাবে দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে তিনটি মামলায় মোট ৭৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

 

এ সময় স্থানীয় জনসাধারণকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করার পাশাপাশি বাজার ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা এবং সরকারি জায়গা ও রাস্তা অবৈধভাবে দখল না করার বিষয়ে সতর্ক করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কিশোর কুমার দাস বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা, পরিবেশ রক্ষা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৮:৩৩:১৮ ● ২১ বার পঠিত