শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬

কলাপাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে চা চক্রে এমপি মোশাররফ

হোম » পটুয়াখালী » কলাপাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে চা চক্রে এমপি মোশাররফ
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬


 

কলাপাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে চা চক্রে এমপি মোশাররফ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে চা চক্রে মিলিত হয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

 

বৃহস্পতিবার সন্ধ্যার পর প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান মিলনায়তনে কলাপাড়ায় কর্মরত প্রিন্ট, অনলাইন নিউজ পোর্টাল ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন তিনি।

 

এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মো. জাহাঙ্গীর তালুকদার, মো. আলাউদ্দিন তালুকদার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম মোহসীন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু, সাধারণ সম্পাদক অমল মুখার্জী, সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির, সাবেক সম্পাদক এস এম মোশারেফ হোসেন মিন্টুসহ প্রেসক্লাবের জ্যেষ্ঠ সাংবাদিকরা।

 

এর আগে এবিএম মোশাররফ হোসেন প্রেসক্লাবের চতুর্থ তলার নির্মাণকাজ পরিদর্শন করেন। এ সময় তিনি প্রেসক্লাবের উন্নয়নকাজে সহযোগিতার আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ১০:১৭:০১ ● ২৩ বার পঠিত