বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬

গৌরনদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা

হোম » বরিশাল » গৌরনদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা
বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬


গৌরনদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে কারিতাস বরিশাল অঞ্চলের এসডিডিবি প্রকল্পের আয়োজনে কারিতাস কার্যালয় থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে কারিতাসের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মো. জহুরুল ইসলাম জহির এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাইটিভির প্রতিনিধি মো. গিয়াস উদ্দিন মিয়া।

প্রবীণ ব্যক্তিত্ব ও সাবেক ইউপি চেয়ারম্যান কালিয়া দমন গুহের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মো. সাহেব আলী শেখ, কারিতাসের কর্মকর্তা সঞ্জীব চন্দ্র রায়, সুষমা বাড়ৈ, সুধীর দাস, বীরেন্দ্রনাথ মন্ডল, মিনাল কান্তি ঘোষ ও সুনীল চন্দ্র মল্লিকসহ অন্যরা।

বক্তারা প্রবীণদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সামাজিকভাবে তাঁদের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে প্রবীণদের কল্যাণে পরিবার ও সমাজের সম্মিলিত দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে স্থানীয় যুবক-যুবতীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এমএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪১:৪৩ ● ৩১ বার পঠিত