বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবসে র্যালি ও আলোচনা সভা
হোম » খুলনা » কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবসে র্যালি ও আলোচনা সভা
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে খুলনার কয়রায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের উদ্যোগে কয়রা সদরে র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা অফিসার মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, যুব উন্নয়ন অফিসার কে এম মফিজুর রহমান, মহিলা বিষয়ক অফিসার রেশমা আক্তার, যুবদল নেতা আনারুল ইসলাম ডাবলু, স্থানীয় সমাজসেবক আছের উদ্দিন ও পাথরখালী মিলনী যুব সংঘের সভাপতি অভিজিৎ মহলদার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫:৫৬:০৬ ● ৩৫ বার পঠিত
