বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত
হোম » শিক্ষা » মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত
![]()
সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)
ভোলার মনপুরায় নারী শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ মনোয়ারা বেগম মহিলা কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তিকৃত ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহবুবুল আলম শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ডা. মো. কামালউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম ও উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল খালেক সেলিম মোল্লা।
কলেজের শরীরচর্চা শিক্ষক মো. সালেহউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হাজীরহাট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন, উপজেলা যুবদলের সভাপতি মো. শামসুউদ্দিন আহম্মদ মোল্লা, সদস্য সচিব হাফেজ আবদুর রহিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কামালউদ্দিন, চরফৈজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহজাহান ও কলেজের সহকারী অধ্যাপক মো. ফারুক।
পরে মনপুরা শিল্পকলা একাডেমি ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ১৫:১৬:১০ ● ৩৩ বার পঠিত
