বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
পায়রা বন্দর হবে দেশের সবচেয়ে কার্যকর বন্দর: এবিএম মোশাররফ
হোম » পায়রা বন্দর » পায়রা বন্দর হবে দেশের সবচেয়ে কার্যকর বন্দর: এবিএম মোশাররফ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
ড্রেজিং প্রকল্প বাস্তবায়ন হলে পায়রা বন্দর দেশের সবচেয়ে কার্যকর বন্দর হবে বলে মন্তব্য করেছেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের প্রথম টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।
এবিএম মোশাররফ হোসেন বলেন, পায়রা বন্দর অপারেশনাল কার্যক্রম শুরু করলেও অন্তর্বর্তী সরকারের সময়ে কিছু সংকটের কারণে কার্যক্রম দ্রুত এগোয়নি। ড্রেজিং ও হপার ড্রেজার কেনার লক্ষ্যে একটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। খুব শিগগিরই প্রকল্পটি একনেকের অনুমোদন পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, চট্টগ্রাম বন্দরে প্রচণ্ড ব্যস্ততা রয়েছে। অন্যদিকে মোংলা বন্দরে রয়েছে নাব্যতা সংকট। দেশের একমাত্র নিরাপদ বন্দর পায়রা। ড্রেজিং সমস্যা সমাধান করা গেলে পায়রা বন্দর সবচেয়ে কার্যকর বন্দরে পরিণত হবে। বন্দরটি কার্যকর করতে সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে।
এর আগে এবিএম মোশাররফ হোসেন বন্দরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সৈয়দ সাইফ-উল ইসলাম, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হুয়ামুন সিকাদারসহ বন্দরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯:২১:১০ ● ২৩ বার পঠিত
