বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬

মনপুরায় বিআরডিবি সভাপতি নির্বাচিত যুবদল নেতা শেখ ফরিদ

হোম » ভোলা » মনপুরায় বিআরডিবি সভাপতি নির্বাচিত যুবদল নেতা শেখ ফরিদ
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬


 

মনপুরায় বিআরডিবি নির্বাচনে সভাপতি পদে যুবদল নেতা শেখ ফরিদ নির্বাচিত।

সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)

 

ভোলার মনপুরায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) সভাপতি পদে নির্বাচিত হয়েছেন যুবদল নেতা শেখ ফরিদ।

 

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে উপজেলা বিআরডিবি কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়। দুপুর ৩টায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. নাছির উদ্দিন।

 

নির্বাচনে ছাতা প্রতীকে ৩২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন শেখ ফরিদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইকবাল হোসেন পলাশ ফরাজী আনারস প্রতীকে ২৬ ভোট এবং অপর প্রার্থী আবদুল বাছেত পাটোয়ারী ১৬ ভোট পান।

 

উপজেলার পাঁচটি ইউনিয়নের বিআরডিবি সমিতির ৭৫ জন ভোটারের মধ্যে ৭৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। আগামী তিন বছরের জন্য সভাপতি পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

নির্বাচনে বিজয়ী শেখ ফরিদ বলেন, বিআরডিবি সমিতির সব সদস্যের উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন তিনি।

 

রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. নাছির উদ্দিন বলেন, দুই স্তরের নিরাপত্তার মধ্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ৩২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ ফরিদ।

বাংলাদেশ সময়: ১৬:২১:১২ ● ২৭ বার পঠিত