বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬

বরগুনায় জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন

হোম » বরগুনা » বরগুনায় জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬


 

বরগুনায় জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত উপকূলীয় জনগোষ্ঠীর দাবি ও অগ্রাধিকার নীতি-নির্ধারণী পর্যায়ে তুলে ধরতে বরগুনায় ১৭ সদস্যের জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম (সিএএফ) গঠন করা হয়েছে। কমিটিতে মনির হোসেন কামালকে সভাপতি এবং আবু জাফর সালেহকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

 

বুধবার (৩০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স-এর সহযোগিতায় সোমবার বিকেলে বরগুনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে কমিটি গঠন করা হয়। সভা সঞ্চালনা করেন লিডার্স-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর শারমিন আরা লিনা।

 

কমিটির সহসভাপতি হয়েছেন ফেরদৌসী মহুয়া, সাইদুল ইসলাম মন্টু ও শফিকুল ইসলাম খোকন। যুগ্ম সম্পাদক মোসা. লামিয়া, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির মৃধা, কোষাধ্যক্ষ মো. নাসির মোল্লা, মিডিয়া ও যোগাযোগ সমন্বয়কারী হাইরাজ মাঝি, যুব সম্পৃক্ততা সমন্বয়কারী মো. সজিব হোসেন, নারী বিষয়ক সম্পাদক মোসা. শারমিন এবং দপ্তর ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহাগ আকন। নির্বাহী সদস্য মহসিন খান।

 

আয়োজকেরা জানান, জেলার ছয়টি উপজেলার প্রতিনিধিদের নিয়ে ফোরামটি গঠন করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, স্থানীয় জনগোষ্ঠীর অধিকার ও জলবায়ু ন্যায়বিচারের দাবিগুলো নীতি ও পরিকল্পনায় প্রতিফলিত করতে ফোরামটি কাজ করবে।

বাংলাদেশ সময়: ১৫:২২:০৯ ● ২৪ বার পঠিত