মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬
নেছারাবাদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
হোম » পিরোজপুর » নেছারাবাদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
![]()
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পৃথক ঘটনায় গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলার পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বলদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম তালুকদার (৪৫) এবং সোহাগদল ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সিক্ত সমাদ্দার (২০)।
পুলিশ জানায়, উড়িবুনিয়া গ্রামের মোহাম্মদ আব্দুল বারেক তালুকদারের ছেলে সেলিম তালুকদারের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একটি রাজনৈতিক মামলা রয়েছে। ওই মামলায় পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
অন্যদিকে, সোহাগদল ইউনিয়নের সমাদ্দার বাড়ির সমরেশ সমাদ্দারের ছেলে সিক্ত সমাদ্দারকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে রাজনৈতিক পোস্ট দেওয়া এবং মিছিলের প্রস্তুতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, সেলিম তালুকদারকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় এবং সিক্ত সমাদ্দারকে মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৪:১৫:২৭ ● ৩৪ বার পঠিত
