মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬

দশমিনায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

হোম » পটুয়াখালী » দশমিনায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬


 

দশমিনায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর দশমিনায় পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাঁশবাড়িয়া গ্রামের গেদু খান বাড়িতে এ ঘটনা ঘটে। আব্দুল্লাহ ওই এলাকার কালাম খানের ছেলে।

 

পরিবারের সদস্যরা জানান, সকালে আব্দুল্লাহর মা খাদিজা পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি বাড়ি থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।

 

একপর্যায়ে বাড়ির দক্ষিণ পাশের পুকুরে আব্দুল্লাহকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা। দ্রুত তাকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

আব্দুল্লাহর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২:৫৩:২১ ● ৩৯ বার পঠিত