সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬

গলাচিপায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

হোম » পটুয়াখালী » গলাচিপায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬


 

গলাচিপায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর গলাচিপায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হকের সভাপতিত্বে সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা, পৌর বিএনপির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম খান, প্রতিমন্ত্রী নুরুল হক এমপির প্রতিনিধি আবু নাঈম এবং জেলা যুবঅধিকার পরিষদের সহসভাপতি মো. মহিবুল্লাহ এনিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

 

পরে একই সভাপতির নেতৃত্বে মা-ইলিশ সংরক্ষণ অভিযান নিয়ে সভা অনুষ্ঠিত হয়। এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মৎস্যজীবী ও বরফকলের মালিকেরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ২১:৫৯:২৬ ● ২৩ বার পঠিত