সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বারের পরিচ্ছন্নতা অভিযান
হোম » পিরোজপুর » পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বারের পরিচ্ছন্নতা অভিযান
![]()
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
ডেঙ্গুর ঝুঁকি কমাতে শহরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও বাজার এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। একই সঙ্গে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে শহরের বিভিন্ন দোকানপাট, মাছ ও মুদি বাজারসহ আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় জমে থাকা পানি, আবর্জনা ও মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থান পরিষ্কার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মশার বংশবিস্তার রোধে কোথাও পানি জমতে দেওয়া যাবে না। পাশাপাশি প্রত্যেককে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে হবে।
তিনি জানান, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হবে।
অভিযানে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আহসানুল কবির, সহ-সভাপতি মেহেদী হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯:৫৭:৫৯ ● ১৫ বার পঠিত
