সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬
কালকিনি ইউএনওর সঙ্গে ফ্রেন্ডশীপ ব্লাড ডোনেট ক্লাবের সৌজন্য সাক্ষাৎ
হোম » ঢাকা » কালকিনি ইউএনওর সঙ্গে ফ্রেন্ডশীপ ব্লাড ডোনেট ক্লাবের সৌজন্য সাক্ষাৎ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর
মাদারীপুরের কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডশীপ ব্লাড ডোনেট ক্লাবের সদস্যরা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে সংগঠনের সদস্যরা রক্তদান, অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সংগঠনের উপদেষ্টা সাংবাদিক রকিবুজ্জামান তাদের বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের কথা তুলে ধরেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস সংগঠনের মানবিক ও সামাজিক উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবীদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।
সাক্ষাৎ শেষে সংগঠনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
এ সময় সংগঠনের উপদেষ্টা রকিবুজ্জামান এবং সদস্য নাঈম, আরাফাত, আজাদসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭:১৬:৪৪ ● ২৩ বার পঠিত
