সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬
পিরোজপুরে শিক্ষার্থীদের মাঝে প্রায় হাজার গাছের চারা বিতরণ
হোম » পিরোজপুর » পিরোজপুরে শিক্ষার্থীদের মাঝে প্রায় হাজার গাছের চারা বিতরণ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করতে পিরোজপুরে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর পৌর এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৮০০ থেকে ১ হাজার চারা বিতরণ করা হয়।
স্থানীয় ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা কর্মসূচির উদ্যোগ নেন। সকালে ৯১ নম্বর মধ্য পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা মমতাজ, সম্মিলিত সাংস্কৃতিক সংসদ পিরোজপুর জেলা সভাপতি ও সাবেক ছাত্রনেতা শরীফ মুহিদুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুয়েল হাওলাদার এবং জাসাস জেলা শাখার যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানো এবং বৃক্ষরোপণে তাদের উৎসাহিত করতেই এ কর্মসূচি নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:২৮:০৪ ● ২১ বার পঠিত
