সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬

রাঙ্গাবালীতে গর্তে হাত দেওয়ার পর অজ্ঞাত প্রাণীর কামড়ে শিশুর মৃত্যু

হোম » পটুয়াখালী » রাঙ্গাবালীতে গর্তে হাত দেওয়ার পর অজ্ঞাত প্রাণীর কামড়ে শিশুর মৃত্যু
সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬


 

ছবিটি সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

 

পটুয়াখালীর রাঙ্গাবালীতে গর্তে হাত দেওয়ার পর অজ্ঞাত প্রাণীর কামড়ে রাইসা মনি নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরহেয়ারে পরিবারের অস্থায়ী বসতঘরের পাশে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বসতঘরের পাশে খেলাধুলা করছিল রাইসা। একপর্যায়ে সে একটি গর্তে হাত দিলে ভেতরে থাকা কোনো প্রাণী তার হাতে কামড় দেয়। এতে চিৎকার করতে করতে মায়ের কাছে ছুটে যায় শিশুটি।

 

পরে তার মা রাইসার হাতে কামড়ের স্থান দেখতে পান এবং সাবান দিয়ে হাত ধুয়ে দেন। তবে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় পরিবারের সদস্যরা দ্রুত তাকে চিকিৎসার জন্য রাঙ্গাবালী উপজেলা সদরের উদ্দেশে রওনা হন। কিন্তু হাসপাতালে নেওয়ার পথেই শিশুটির মৃত্যু হয়।

 

নিহত রাইসা মনি রাকিব মল্লিকের মেয়ে। তাদের মূল বাড়ি রাঙ্গাবালীর সেনের হাওলা গ্রামে। রাকিব মল্লিক মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। বর্তমানে তিনি পরিবার নিয়ে চরহেয়ারে অস্থায়ী বসতিতে বসবাস করছেন।

 

স্থানীয়দের ধারণা, সাপ কিংবা কোনো বিষাক্ত পোকামাকড়ের কামড়ে শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে তাকে কী প্রাণী কামড় দিয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৫:৩১:২১ ● ২৪ বার পঠিত