রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬
বেতাগীর সেই পঞ্চম শ্রেণির ছাত্রীর দাঁত ভাঙার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার
হোম » বরগুনা » বেতাগীর সেই পঞ্চম শ্রেণির ছাত্রীর দাঁত ভাঙার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বেতাগী (বরগুনা)
বরগুনার বেতাগীতে ধর্ষণের চেষ্টা ব্যর্থ হওয়ার পর পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে মারধর করে পাঁচটি দাঁত ভেঙে দেওয়ার মামলার পলাতক প্রধান আসামি ফয়সাল মৃধাকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বরগুনার পুরাকাটা এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৮-এর একটি দল পুরাকাটা এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল মৃধাকে গ্রেপ্তার করে। পরে তাকে আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, গত ২১ সেপ্টেম্বর বেতাগীর গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে মারধর করেন ফয়সাল। এতে শিশুটির সামনের তিনটি দাঁত উপড়ে পড়ে যায় এবং আরও দুটি দাঁত ভেঙে যায়।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার অন্য আসামিরা গ্রেপ্তার হলেও ফয়সাল আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তারের দাবিতে স্থানীয়রা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন অর রশিদ হাওলাদার বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামিকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার অভিযানে আমরাও উপস্থিত ছিলাম।’
বাংলাদেশ সময়: ১৯:২৫:০৪ ● ১০ বার পঠিত
