শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
মেহেন্দিগঞ্জে ১০ পিস ইয়াবাসহ যুবক আটক
হোম » বরিশাল » মেহেন্দিগঞ্জে ১০ পিস ইয়াবাসহ যুবক আটক
![]()
সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)
বরিশালের মেহেন্দিগঞ্জে ১০ পিস ইয়াবাসহ ইউনুছ পালোয়ান (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার অম্বিকাপুর গ্রামের বাদল পালোয়ানের ছেলে।
শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের একটি দল পৌরসভার অম্বিকাপুর গ্রামের হানিফ ভাঙ্গারীর দোকানের সামনে অভিযান চালিয়ে ইউনুছ পালোয়ানকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, ইউনুছ পালোয়ান দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবার ব্যবসার সঙ্গে জড়িত।
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিন উদ্দিন বলেন, মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ ইউনুছ পালোয়ানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেন্দিগঞ্জ থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ৮:২৩:৪৪ ● ২৫ বার পঠিত
