শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬

নাজিরপুরে বিস্ফোরক মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

হোম » পিরোজপুর » নাজিরপুরে বিস্ফোরক মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬


 

নাজিরপুরে বিস্ফোরক মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)

 

পিরোজপুরের নাজিরপুরে বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা নিলু দাড়িয়া (৫৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার দেউলবাড়ী দোবড়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক।

 

গ্রেপ্তার নিলু দাড়িয়া উপজেলার সোনাপুর গ্রামের মৃত সেকেল উদ্দিন দাড়িয়ার ছেলে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় নিলু দাড়িয়াকে গ্রেপ্তারে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে ভোররাত আনুমানিক পৌনে ৩টার দিকে এসআই নাঈম হোসেনের নেতৃত্বে এবং এসআই মিলন বিশ্বাসসহ পুলিশের একটি দল সোনাপুর গ্রামে তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

 

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, বিস্ফোরক মামলায় সোনাপুর গ্রাম থেকে নিলু দাড়িয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:৩৯:২৮ ● ২৬ বার পঠিত