শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬

কলাপাড়ায় সাংবাদিক রফিক বিশ্বাসের স্মরণসভা

হোম » গণমাধ্যম » কলাপাড়ায় সাংবাদিক রফিক বিশ্বাসের স্মরণসভা
শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬


কলাপাড়ায় সাংবাদিক রফিক বিশ্বাসের স্মরণসভা

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সহসভাপতি প্রয়াত সাংবাদিক রফিক বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কলাপাড়া প্রেসক্লাবের প্রকৌশলী মো. তৌহীদুর রহমান মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমল মুখার্জীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির, সাবেক সম্পাদক গোফরান বিশ্বাস পলাশ, জ্যেষ্ঠ সাংবাদিক এনামুল হক, হাফিজুর রহমান, চঞ্চল সাহা, মিলন কর্মকার রাজু, জসিম পারভেজ, ফরিদ উদ্দীন বিপু, ফরাজী মো. ইমরান, সুজন মৃধা, সোলায়মান পিন্টু, রফিকুল ইসলাম মিরাজ, আহমেদ তানভীর পাশা ও হুমায়ুন কবির প্রমুখ।

সভা শুরুর আগে প্রয়াত সাংবাদিক রফিক বিশ্বাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে তাঁর আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির।

বাংলাদেশ সময়: ১৭:১০:৫৫ ● ২৫ বার পঠিত