বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬

কয়রায় শিক্ষকদের মনোসামাজিক সহায়তা বিষয়ক কর্মশালা

হোম » খুলনা » কয়রায় শিক্ষকদের মনোসামাজিক সহায়তা বিষয়ক কর্মশালা
বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬


 

কয়রায় শিক্ষকদের মনোসামাজিক সহায়তা বিষয়ক কর্মশালা

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

খুলনার কয়রায় শিক্ষকদের মনোসামাজিক সহায়তা বিষয়ে দক্ষতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা আনসার-ভিডিপি ট্রেনিং সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কারিতাস বাংলাদেশ ও অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের বাস্তবায়নে ডিআইডিআরএম কল প্রোগ্রামের আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে সিবিএম গ্লোবাল।

 

কর্মশালায় কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন।

 

মহারাজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা তপন কুমার কর্মকার।

 

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, সিবিএম গ্লোবালের প্রতিনিধি তানজিমা সাইফুল ও প্রকল্প ব্যবস্থাপক জেমস রাজিব বিশ্বাস।

 

কারিতাসের ফিল্ড অফিসার হাসিবুল ইসলাম টুটুলের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন শিক্ষক এস্কেন্দার আলী, আবদুল হাকিম, মো. রবিউল ইসলাম, আবুল কালাম আজাদ, মনিরুনেছা, প্রকল্পের মিল কর্মকর্তা এন্টোনি পলক হালদার, অ্যাপেক্স বডির সভাপতি শরিফুল ইসলাম মিল্টন এবং প্রতিবন্ধী নারী মর্জিনা খাতুন।

বাংলাদেশ সময়: ১২:৩৯:০৭ ● ২৮ বার পঠিত