রবিবার ● ২০ সেপ্টেম্বর ২০২৬

কুয়াকাটায় মাদক মামলায় দুই যুবকের কারাদণ্ড

হোম » কুয়াকাটা » কুয়াকাটায় মাদক মামলায় দুই যুবকের কারাদণ্ড
রবিবার ● ২০ সেপ্টেম্বর ২০২৬


 

কুয়াকাটায় মাদক মামলায় দুই যুবকের কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কুয়াকাটায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দুই যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

শনিবার দিবাগত রাত ১২টার দিকে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে মো. হাসিব (২৩) ও বনি আমীন (২৮)-কে দণ্ড দেওয়া হয়।

 

মো. হাসিবকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরদিকে বনি আমীনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক।

বাংলাদেশ সময়: ১২:৪৯:৩৩ ● ৩৩ বার পঠিত