রবিবার ● ২০ সেপ্টেম্বর ২০২৬
পটুয়াখালীতে নির্মাণাধীন ভবনের মাচা ভেঙে শ্রমিক নিহত, আহত ৩
হোম » পটুয়াখালী » পটুয়াখালীতে নির্মাণাধীন ভবনের মাচা ভেঙে শ্রমিক নিহত, আহত ৩
![]()
সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী
পটুয়াখালী সদর উপজেলার করমজাতলা এলাকায় গাজী মনিবুর রহমান নার্সিং কলেজের নির্মাণাধীন চারতলা ভবনের মাচা ভেঙে পড়ে সাইদুল (২৩) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন শ্রমিক আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত সাইদুল পটুয়াখালী সদর উপজেলার বল্লবপুর এলাকার জাহাঙ্গীর মাতবরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে নার্সিং কলেজের নির্মাণাধীন ভবনের প্লাস্টারের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় হঠাৎ মাচা ভেঙে নিচে পড়ে গেলে সাইদুলসহ চার শ্রমিক আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সাইদুলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আহতদের মধ্যে দুজন গুরুতর অবস্থায় ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপর আহত শ্রমিকের চিকিৎসার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় নির্মাণকাজে ব্যবহৃত মাচার নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং নির্মাণকাজে নিরাপত্তাবিধি যথাযথভাবে মানা হয়েছিল কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
বাংলাদেশ সময়: ১১:৪২:৩০ ● ১৮ বার পঠিত
