শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬
গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মীর পরিচ্ছন্নতা অভিযান
হোম » বরিশাল » গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মীর পরিচ্ছন্নতা অভিযান
![]()
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবীদের যৌথ উদ্যোগে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় শুরু হওয়া এ অভিযানে প্রায় দুই শতাধিক পরিচ্ছন্নতাকর্মী অংশ নেন। তারা হাসপাতাল চত্বরসহ আশপাশের বিভিন্ন স্থান থেকে ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।
অভিযানে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম, সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা বিএনপির সদস্যসচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান আকবার, উপজেলা মহিলা নেত্রী তানিয়া মাহমুদ, যুবদল নেতা মো. হুমায়ুন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. আলামিন মোল্লা, জুলাই ছাত্রনেতা মো. গোলাম মোর্শেদসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা।
অভিযানের মাধ্যমে হাসপাতাল চত্বর পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখার পাশাপাশি রোগী ও স্বজনদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৭:৪১:৩৪ ● ২০ বার পঠিত
